প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2026 ইং
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেনহাটির সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের পূজামণ্ডপ পরিদর্শন

দিঘলিয়া প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের(৪,৫ ও ৬) নং ওয়ার্ডের সদস্য পলি আক্তার সেনহাটি অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন ও নিজস্ব অর্থায়নে উপহারস্বরূপ অনুদান প্রদান করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে পরিদর্শন ও অনুদান প্রদান করেন ৫নং ওয়ার্ডের বকুলতলা সার্বজনীন পূজা মন্দিরে এরপর ৬নং ওয়ার্ডের দক্ষিণ চন্দনীমহল শীতলাবাড়ী সার্বজনীন পূজা মন্দির ও ৪নং ওয়ার্ডের একতা যুব সংঘ সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন।
পূজামণ্ডপ গুলো পরিদর্শনকালে সনাতনী ধর্মাবলম্বীরা পলি আক্তারকে সাদরেগ্রহণ করে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করে এবং তারা এভাবেই সর্বদা পাশে থাকার আহবান জানায়।
এসময়ে উপস্থিত ছিলেন, অপু, স্বদীপ, বিপ্লব, জাহান, লিটন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা